প্রতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে ব্যস্ত হয়ে ওঠে সংগীতাঙ্গন। এবারও ব্যতিক্রম হয়নি। দিনটি উদযাপন করতে নতুন একটি গান প্রকাশ হয়েছে।
‘না যেও না’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী এবং নিজাম উদ্দিন। নিজাম উদ্দিনের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
নিজাম উদ্দিন বলেন, ‘গানটির কথা ও সুরে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এতে সংগীতের দারুণ সমন্বয় ঘটেছে। নদী সুকণ্ঠী। তিনি এখানে দারুণভাবে গানটি উপস্থাপন করেছেন। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
সুমন কল্যাণ বলেন, ভালোবাসা দিবসের উপযুক্ত গান এটি। নিজাম উদ্দিন ভাইয়ের কথা-সুরের সঙ্গে তার গায়কীর সুন্দর সম্মিলন ঘটেছে। নদী বরাবরই ভালো গায়। এখানেও ব্যতিক্রম ঘটেনি। আশা করি শ্রোতাদের সমাদর পাবে।
মেলোডাইভ নামের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে।
সময়ের আলো/এআর