পার্কিং করা হানিফ পরিবহনের বাসে আগুন

আশুলিয়া প্রতিনিধি

সারাদেশ

সাভারে একটি পেট্রোল সামনে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট এক ঘণ্টার

2026-02-16T03:02:28+00:00
2026-02-16T03:02:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পার্কিং করা হানিফ পরিবহনের বাসে আগুন
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০২ এএম 
পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড। ছবি : সময়ের আলো
সাভারে একটি পেট্রোল সামনে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৭টা ৩৫মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টায় ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


স্থানীয়রা জানান, রাতে  ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার কফিল পেট্রোল পাম্পের সামনে আরিচাগামী লেনে একটি হানিফ পরিবহনের বাস পার্কিং করা ছিল। হঠাৎ রাতে দিকে ওই বাসে পথচারীরা আগুন দেখতে পায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেন।
সাভার ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ । প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। তবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপানর সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির যান্ত্রিক ক্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।

সময়ের আলো/এআর


  বিষয়:   হানিফ  পরিবহন  বাস  আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: