লেবাননের সিরিয়া সীমান্ত এলাকায় ইসরায়েলের বোমা হামলায় সিরীয় নাগরিক খালেদ মোহাম্মদ আল-আহমাদসহ অন্তত চারজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোরে সিরিয়া সীমান্তের কাছে মাজদাল আঞ্জার এলাকায় একটি গাড়িতে হামলা চালানো হয়। নিহতদের একজন সিরীয় নাগরিক। হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি এটি লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) ফিলিস্তিনের গাজা উপত্যকাভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের ঘনিষ্ঠ মিত্র ও সহযোগী। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে যে সশস্ত্র হামলা হয়েছিল, সেখানে হামাসের পাশাপাশি পিআইজে-এর যোদ্ধারাও ছিল।
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আন্তর্জাতিক আইন মেনে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে। সংগঠনের মুখপাত্র হাজেম কাসেম এই হামলাকে বাস্তুচ্যুত মানুষের ওপর নতুন করে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন।
সময়ের আলো/কেএইচও