কোস্টগার্ডের অভিযানে বিদেশি কাপড় ও সিগারেট জব্দ

সীতাকুণ্ড ( চট্টগ্রাম ) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাচারকালে ভারতীয় কাপড় ও বিদেশি সিগারেটের চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দকৃত এসব মালামালের মূল্য প্রায় আট কোটি

2026-02-16T14:09:28+00:00
2026-02-16T14:09:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কোস্টগার্ডের অভিযানে বিদেশি কাপড় ও সিগারেট জব্দ
সীতাকুণ্ড ( চট্টগ্রাম ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৯ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাচারকালে ভারতীয় কাপড় ও বিদেশি সিগারেটের চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দকৃত এসব মালামালের মূল্য প্রায় আট কোটি ৯২ লাখ টাকা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

এ অভিযানে উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে, বিলাসবহুল ভারতীয় শাড়ি, আধুনিক ডিজাইনের থ্রি-পিস ও লেহেঙ্গা এবং ১ হাজার ২৯৮ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, শুল্ক ফাঁকি দিয়ে একটি বড় চালানের ভারতীয় পণ্য পাচার হচ্ছে এমন খবর জানতে পারি। পরে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে কোস্টগার্ডের একটি দল। এ সময় কাভার্ডভ্যানের লুকিয়ে রাখা ভারতীয় এবং এক হাজার ২৯৮ কাটন বিদেশি সিগারেট জব্দ করা।


তিনি বলেন, অভিযান শেষে জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   কোস্টগার্ড  অভিযান  কাপড়  সিগারেট  জব্দ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: