আবাসিক হোটেল থেকে ১০ তরুণ-তরুণী আটক

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বাকলিয়া এলাকার একটি আবাসিক হোটেল থেকে ১০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক

2026-02-16T13:41:18+00:00
2026-02-16T13:41:18+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আবাসিক হোটেল থেকে ১০ তরুণ-তরুণী আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের বাকলিয়া এলাকার একটি আবাসিক হোটেল থেকে ১০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

Advertisement
আটক ১০ জন হলেন মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আ. গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

পুলিশ জানায়, বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অসামাজিক কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।


বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। হোটেলের একাধিক কক্ষ থেকে তাদের আটক করা হয়েছে। 

তিনি আরও বলেন, আটক ১০ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/আআ 
  বিষয়:   আবাসিক  হোটেল  তরুণ  তরুণী  অভিযান  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: