দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আলমগীর (২৫)।সোমবার (১৬

2026-02-16T13:28:13+00:00
2026-02-16T13:28:13+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৮ পিএম 
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। সংগৃহীত ছবি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আলমগীর (২৫)। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহেল ওই এলাকার সামাদের ছেলে। স্থানীয়রা জানান, সোহেল মানসিক ভারসাম্যহীন ছিলেন। আহত মোটরসাইকেল চালক আলমগীরকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে সোহেল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।  


তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানান, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা করা হবে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   মোটরসাইকেল  ধাক্কা  মৃত্যু  পথচারী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: