দাঁড়িপাল্লায় ভোট দেওয়াটাই কাল হল কৃষকের

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় আঁধারে কৃষকের রাতের দুই বিঘা তরমুজ ক্ষেত ধ্বংস করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক মাওলানা আমিন

2026-02-16T15:12:24+00:00
2026-02-16T15:12:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দাঁড়িপাল্লায় ভোট দেওয়াটাই কাল হল কৃষকের
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১২ পিএম 
সংগৃহীত ছবি
সাতক্ষীরার শ্যামনগরে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় আঁধারে কৃষকের রাতের দুই বিঘা তরমুজ ক্ষেত ধ্বংস করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক মাওলানা আমিন আলী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার কৈখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মাওলানা আমিন আলী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এ বছর দুই বিঘা জমিতে তরমুজ চাষ করেন। কিন্তু রোববার গভীর রাতে দুর্বৃত্তরা তার তরমুজ ক্ষেতে সব চারাগাছ উপড়ে ফেলে। 

সোমবার সকালে জমিতে গিয়ে আমিন আলী দেখেন, লাগানো তরমুজের চারাগাছগুলো উপড়ে ক্ষেতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আশপাশের জমিগুলোতে তরমুজের চারা ঠিকঠাক আছে। শুধু মাওলানা আমিন আলীর ক্ষেতেই ধ্বংসযজ্ঞ চালানো হয়। 

আমিন আলীর ভাই মোমিন আলী বলেন, আমার ভাই গরিব মানুষ, দিনমজুর। খেতে-খামারে কাজ করে সংসার চালায়। তার সঙ্গে এমন জঘন্য আচরণ হওয়া সত্যিই দুঃখজনক। রাতের আঁধারে ফসল নষ্ট করায় আমরা আর্থিকভাবে বিপর্যস্ত। আমরা এর বিচার চাই।”

পরিবারের অভিযোগ, নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী নজরুল ইসলামের পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয় ছিলেন মাওলানা আমিন আলী। রাজনৈতিক আক্রোশ থেকেই এ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।


ক্ষতিগ্রস্ত কৃষক মাওলানা আমিন আলী বলেন, আমার সঙ্গে কারো শত্রুতা নেই। আগেও কারো সঙ্গে বিরোধও ছিল না। আমার মনে হয় রাজনৈতিক মতাদর্শের কারণেই আমার ফসল নষ্ট করা হয়েছে। যারা এই জঘন্য কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয়রা জানান, আমিন আলী স্থানীয় মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি মসজিদ কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করেন। কৃষিকাজই তার পরিবারের একমাত্র আয়ের উৎস। স্থানীয়ভাবে তার সঙ্গে কারও শত্রুতা নেই বলেও দাবি করেন তারা। 

সময়ের আলো/আআ
  বিষয়:   দাঁড়িপাল্লা  ভোট  দেওয়া  কাল  হল  কৃষক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: