রাজাপুরে আগুনে দগ্ধ নারীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে নিজ বাড়ির রান্নাঘরে আগুনে দগ্ধ হয়ে ফরিদা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকায় চিকিৎসাধীন

2026-02-16T15:50:07+00:00
2026-02-16T15:50:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাজাপুরে আগুনে দগ্ধ নারীর মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম  আপডেট: ১৬.০২.২০২৬ ৩:৫০ পিএম
রাজাপুরে আগুনে দগ্ধ নারীর মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে নিজ বাড়ির রান্নাঘরে আগুনে দগ্ধ হয়ে ফরিদা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ফরিদা বেগম উপজেলার রাজাপুর থানাধীন আরুয়া এলাকার মৃত ওয়াজেদ আলী খলিফার স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে নিজ বসতঘরের রান্নাঘরে মাটির চুলায় চা তৈরির সময় তার পরিহিত কাপড়ে আগুন ধরে যায়। এ সময় তার চিৎকারে মেয়ে আখিঁ আক্তার (২৩) দ্রুত এগিয়ে এসে পানি ঢেলে আগুন নেভান। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। পরবর্তীতে সেখান থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি রেখে চিকিৎসা চলাকালে সোমবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় রাজাপুর থানায় কোনো মামলা, সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ হয়নি বলে জানা গেছে।

নিহতের ভাইপো মাহমুদুল হাসান শাওন (২৫) রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদনে বর্তমান ও ভবিষ্যতে এ বিষয়ে কোনো মামলা বা আইনি সহায়তা গ্রহণ করবেন না মর্মে জানিয়েছেন।

সময়ের আলো/জোআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: