সরকারি বাসা-গাড়ির সুবিধা নেবেন না জামায়াতের সংসদ সদস্যরা : এমপি মাজেদুর

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

রাজনীতি

জামায়াতে ইসলামি থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা পূর্বঘোষিত অঙ্গীকার অনুযায়ী সরকারি আবাসন সুবিধা ও ট্যাক্স ফ্রি গাড়ি আমদানির সুবিধা গ্রহণ করবেন

2026-02-16T16:18:50+00:00
2026-02-16T16:21:13+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
সরকারি বাসা-গাড়ির সুবিধা নেবেন না জামায়াতের সংসদ সদস্যরা : এমপি মাজেদুর
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ১৬.০২.২০২৬ ৪:২১ পিএম  (ভিজিট : ১৮৪)
নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজেদুর রহমান। ছবি : সময়ের আলো
জামায়াতে ইসলামি থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা পূর্বঘোষিত অঙ্গীকার অনুযায়ী সরকারি আবাসন সুবিধা ও ট্যাক্স ফ্রি গাড়ি আমদানির সুবিধা গ্রহণ করবেন না বলে জানিয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না।

পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা কেউই সরকারি আবাসন সুবিধা ও বিনা শুল্কে গাড়ি আমদানি করব না। জনগণের করের টাকা সাশ্রয়ের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের টাকায় বিলাসী সুবিধা গ্রহণ আমাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমরা সরকারি বাসভবন কিংবা বিনা শুল্কে গাড়ির সুবিধা নেব না।


তিনি আরও জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তারা জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত অধ্যাপক খলিলুর রহমান বলেন, সংসদ সদস্য হিসেবে এমন সিদ্ধান্ত অন্যান্য জনপ্রতিনিধিদের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। জনগণের অর্থ সাশ্রয় ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ সিদ্ধান্তকে জনবান্ধব ও দৃষ্টান্তমূলক আখ্যা দিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

সময়ের আলো/জোআই


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: