কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপির দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করায় এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ৭ নং নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলাম।
এর আগে, গতকাল রোববার রাতে এক প্রেস-বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, নারান্দিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ এবং সহসভাপতি জামাল হোসেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার পক্ষে কোনো রকম নির্বাচনি কাজ না করায় এবং দলের বিরুদ্ধে প্রকাশ্যে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন, যা হাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হল।
স্থানীয় বিএনপির দলীয় একাধিক সূত্র জানিয়েছে, বহিষ্কৃত ওই দুই নেতা একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস মো. আব্দুল মতিনের পক্ষে কাজ করেছেন।
এফআর