পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া

2026-02-16T17:10:07+00:00
2026-02-16T17:10:07+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১০ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান প্রবাসী মামুন চৌধুরীর ছেলে। তাদের বাড়ি উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। এ সময় পরিবারের সদস্যরা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়।


স্থানীয়রা দ্রুত তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/জোআই
  বিষয়:   পটিয়ায  পুকুরে ডুবে  শিশুর মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: