চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এতে

2026-02-16T17:25:03+00:00
2026-02-16T17:26:16+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম  আপডেট: ১৬.০২.২০২৬ ৫:২৬ পিএম
মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় পৌঁছলে একটি কোচের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ঘটনার পর যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হয়।


নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচের দুই পাশের ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয় এবং বেশ কয়েকজন যাত্রীকে বিকল্প বাহনে পাঠানো হয়।

তিনি আরও জানান, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত কোচটি উদ্ধারের কাজ চলমান আছে। কোচটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  ঢাকামুখী  ট্রেন চলাচল  বন্ধ  মহানগর এক্সপ্রেস 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: