বেরোবি ও রংপুর মহানগর ছাত্রশিবিরের কমিটি গঠন

রংপুর ব্যুরো

সারাদেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও রংপুর মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি সংগঠনটির মিডিয়া

2026-02-16T17:17:21+00:00
2026-02-16T17:17:21+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
বেরোবি ও রংপুর মহানগর ছাত্রশিবিরের কমিটি গঠন
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম 
প্রতীকী ছবি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও রংপুর মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি সংগঠনটির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) বেরোবি শাখার সদস্যদের নিয়ে আয়োজিত ‘সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুমন সরকার এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুর রাকিব। 

কমিটি গঠনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী।

এদিকে বাংলাদেশ ছাত্রশিবির রংপুর মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আনিসুর রহমান সভাপতি ও সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের ইতোমধ্যে শপথবাক্য পাঠ করানোর কথা জানানো হয়েছে।

এফআর


  বিষয়:   বেরোবি  রংপুর  মহানগর ছাত্রশিবির  কমিটি গঠন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: