লক্ষ্মীপুরে সুপারি বাগানে যুবকের গলাকাটা মরদেহ

সারাদেশ

লক্ষ্মীপুরের সদর উপজেলায় একটি সুপারি বাগান থেকে জাকির হোসেন জুয়েল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ধারালো

2026-10-26T08:38:34+00:00
2026-10-26T08:38:34+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে সুপারি বাগানে যুবকের গলাকাটা মরদেহ
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ এএম 
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের সদর উপজেলায় একটি সুপারি বাগান থেকে জাকির হোসেন জুয়েল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুয়েল ওই এলাকার তোফায়েল আহমেদের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এলাকায় তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগও ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে দুর্বৃত্তরা জুয়েলের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে মরদেহ সুপারি বাগানে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দেরও।


লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিলেন। এলাকায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের কারণে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   লক্ষ্মীপুর  সুপারি বাগান  যুবক  গলাকাটা মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: