আমতলীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার আমতলীতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রায় উপজেলার লঞ্চঘাট, ফেরিঘাট ও

2026-10-26T08:25:19+00:00
2026-10-26T09:00:51+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
আমতলীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:২৫ এএম 
মাদকবিরোধী জনসচেতনতা। ছবি : সময়ের আলো
বরগুনার আমতলীতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রায় উপজেলার লঞ্চঘাট, ফেরিঘাট ও নদীতীরবর্তী বিভিন্ন স্থান ঘুরে দেখেন অংশগ্রহণকারীরা।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে পদযাত্রাটি আমতলী লঞ্চঘাট থেকে শুরু হয়ে ফেরিঘাট ও নদীর পাড় প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িতদের সতর্ক করা হয়।

পদযাত্রায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস খান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুব আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম মৃধা, ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক বিশ্বাস ও আলম হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।


এ ছাড়া টিয়াখালী কলেজের প্রভাষক মো. সোহেলসহ স্থানীয় সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকবিরোধী জনসচেতনতা বাড়ানো এবং মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।

আয়োজকেরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা তৈরির এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

সময়ের আলো/জোই
  বিষয়:   বরগুনা  আমতলী  মাদকবিরোধী সচেতনতা  পদযাত্রা  অপরাধপ্রবণ স্পট  পরিদর্শন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: