প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:২০ পিএম
গ্রাফিক সময়ের আলোযশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ওমর ফারুক আহত হয়েছেন। রোববার রাত পৌনে ৮টার দিকে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হানুয়ার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হানুয়ার গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও তার চার বছর বয়সি ছেলে আবদুর রহমান।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. আবু সাঈদ বলেন, মৌসুমী ও তার ছেলে স্বামী ওমর ফারুকের মোটরসাইকেলে করে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হানুয়ার বটতলায় পৌঁছালে পেছন থেকে একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা পড়ে গিয়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৌসুমী ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুককে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সময়ের আলো/আতা