প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:২৪ পিএম
জানাজায় কথাকাটাকাটির জেরে সংঘর্ষ। ছবি : সময়ের আলোকিশোরগঞ্জের হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় এক ব্যক্তির জানাজায় অংশ নিতে সিদলা ইউনিয়নের বিলবাগমারা এলাকায় যান জিনারী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল ইসলাম। এ সময় আজারুল ইসলামের এক সমর্থকের সঙ্গে অপর চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কদ্দুসের সমর্থকের কথাকাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে জিনারী ইউনিয়নের হাজীপুর বাজার এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম। এ বিষয়ে তিনি বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সময়ের আলো/আতা