বিজয়নগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাশকতা মামলায় মো. দানা মিয়া ভূঁইয়া নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শনিবার (২৪ অক্টোবর)

2026-10-25T21:54:59+00:00
2026-10-25T21:54:59+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিজয়নগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:৫৪ পিএম 
মো. দানা মিয়া ভূঁইয়া। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাশকতা মামলায় মো. দানা মিয়া ভূঁইয়া নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল শনিবার (২৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার দানা মিয়া ভূঁইয়া উপজেলার ৯ নম্বর চরইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের অন্তর্গত চরইসলামপুর ইউনিয়নের সভাপতি। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজয়নগর থানায় দায়ের করা একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন দানা মিয়া ভূঁইয়া। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ গ্রেফতার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতা আইনের একটি সুনির্দিষ্ট মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে দানা মিয়া ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, দানা মিয়া ভূঁইয়া দীর্ঘদিন ধরে চরইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   বিজয়নগর  ইউপি চেয়ারম্যান  গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: