‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে মেহেরপুরে সারের ডিলার বিক্রি : মাসুদ অরুণ

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে মেহেরপুরে সারের সব ডিলার বিক্রি করে দেওয়ার অভিযোগ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয়

2026-10-25T21:40:12+00:00
2026-10-25T21:40:12+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে মেহেরপুরে সারের ডিলার বিক্রি : মাসুদ অরুণ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:৪০ পিএম 
মেহেরপুর শহরের কোর্ট মোড়ে বিএনপির একাংশের আয়োজিত সমাবেশে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুণ। ছবি : সময়ের আলো
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে মেহেরপুরে সারের সব ডিলার বিক্রি করে দেওয়ার অভিযোগ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুণ। রোববার (২৫ অক্টোবর) বিকেলে মেহেরপুর শহরের কোর্ট মোড়ে বিএনপির একাংশের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাসুদ অরুণ। 

তিনি বলেন, একদিকে ত্যাগী বিএনপি, অন্যদিকে দুই দিনের বিএনপি। ঘরে-বাইরে অনেক ষড়যন্ত্র চলছে। এমনকি তাকে হত্যার চেষ্টাও চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এসব ষড়যন্ত্র মোকাবিলায় ত্যাগী বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা।

মাসুদ অরুণ বলেন, সবার আগে বাংলাদেশের নাম করে মেহেরপুরে সমস্ত সারের ডিলার বিক্রি করা হয়েছে। এজন্য তিনি প্রশাসনকে দোষারোপ করেন না বলেও জানান। তার ভাষ্য, নেতারা যদি ডিলার বিক্রি করে বাণিজ্য করেন এবং বিএনপিকে বিক্রি করে খেতে পারেন, তাহলে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আর কী করার আছে?

তিনি আরও বলেন, ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের শক্তি ছাড়া বিএনপিকে রক্ষা করা সম্ভব নয়। আমাদের পালানোর জায়গা নেই, আমরা ভারতে, পাকিস্তানে যাব না। এই মাটিতে থেকেই চূড়ান্ত লড়াইটা শেষ করতে চাই।

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য দেন বিএনপি নেতা সাইফুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনাসহ বিএনপির সাবেক নেতাকর্মীরা।

দেশবিরোধী তৎপরতা ও সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা রুখতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে মাসুদ অরুণের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ড. শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। সমাবেশ ও মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   সবার আগে বাংলাদেশ  স্লোগান  মেহেরপুর  সার  ডিলার  বিএনপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: