কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাযাত্রী আবু সাঈদ জাকারিয়া (২৩) নামে ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন আহত

2026-10-25T22:38:38+00:00
2026-10-25T22:39:08+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ১০:৩৯ পিএম
দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাযাত্রী আবু সাঈদ জাকারিয়া (২৩) নামে ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। 

রোববার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দপুর চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলবোয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আহতরা হলেন অটোরিকশার চালক মনিরুল ইসলাম (৪৫), রেবেকা খাতুন (৪২), তাঁর পুত্রবধূ তামান্না (২০) এবং নিহত জাকারিয়ার স্ত্রী রুকাইয়া (২০)। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অটোরিকশার চালক মনিরুল ইসলাম জানান, কুষ্টিয়া শহর থেকে চারজন যাত্রী নিয়ে মেহেরপুরের গাংনীতে যাচ্ছিলেন তিনি। পথে গোবিন্দপুর চারমাইল এলাকায় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে চালক ও চার যাত্রী আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কুষ্টিয়া  কাভার্ডভ্যান  ছাত্রদল নেতা  নিহত  দৌলতপুর  কুষ্টিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: