ভারত থেকে আসা বাঘের আক্রমণে আহত ৩, রমেকে চিকিৎসাধীন

রংপুর ব্যুরো

সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল গ্রামে ভারত থেকে আসা বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রংপুর মেডিকেল কলেজ

2026-10-25T22:30:33+00:00
2026-10-25T22:30:33+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভারত থেকে আসা বাঘের আক্রমণে আহত ৩, রমেকে চিকিৎসাধীন
রংপুর ব্যুরো
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৩০ পিএম 
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল গ্রামে ভারত থেকে আসা বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের ধানখেতে ছাগল খুঁজতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন শরিফা বেগম (৩০)। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আরও দুজন বাঘের হামলায় আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে শরিফা বেগম, আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম রয়েছেন। তাদের মধ্যে বর্তমানে দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোনাব্বেরুল হক জানান, সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে। বাঘটি একটি জমিতে অবস্থান করছিল এবং স্থানীয়রা তাকে ঘিরে রেখেছিলেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকেল ৪টার দিকে বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তর থেকে বাঘটি বাংলাদেশে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গ্রামবাসীর নিরাপত্তায় বিজিবির টহল দল ঘটনাস্থলে রয়েছে। বাঘটি নিরাপদে উদ্ধারের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বাঘের আক্রমণের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ভারত থেকে আসা বাঘ  আক্রমণ  আহত  রমেক  আমঝোল গ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: