টাঙ্গাইলে সড়কের পাশে মিলল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

এবার টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সঠিক তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক

2026-10-25T21:45:48+00:00
2026-10-25T21:45:48+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে সড়কের পাশে মিলল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:৪৫ পিএম 
সড়কের পাশে মিলল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ। ছবি : সময়ের আলো
এবার টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সঠিক তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

রোববার (২৫ অক্টোবর) সকালে মহাসড়কের মির্জাপুর উপজেলার মনসুর ধুল্যা এলাকায় সড়কের পাশে এসব ওষুধ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা নিতে গেলে অনেক সময় পর্যাপ্ত ওষুধ পাওয়া যায় না। অথচ মেয়াদোত্তীর্ণ হওয়ার পর এসব ওষুধ যমুনা নদীসহ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হচ্ছে। এতে সরকারি ওষুধের যথাযথ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

তারা বলেন, সাধারণ মানুষ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ওষুধ না পেলেও মেয়াদোত্তীর্ণ ওষুধ এভাবে ফেলে দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এসব ওষুধ কোথা থেকে এসেছে এবং কারা ফেলে গেছে, তা খুঁজে বের করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ফরিদপুর ইসলাম বলেন, তাদের হাসপাতালে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ নেই। কারা এসব ওষুধ ফেলে গেছে, সে বিষয়েও তিনি অবগত নন। তারপরও তিনি তার হাসপাতালের বিভিন্ন জনের সাথে কথা বলছেন এবং খোঁজ খবর নিচ্ছেন।

উল্লেখ্য, এর আগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার ঘটনা সামনে আসে। এর রেশ কাটতে না কাটতেই মির্জাপুরে সড়কের পাশে মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকার ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   টাঙ্গাইল  মির্জাপুর  ঢাকা  টাঙ্গাইল  যমুনা সেতু  যমুনা  মহাসড়ক  মেয়াদোত্তীর্ণ ওষুধ  ওষুধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: