অটোরিকশা চুরির অভিযোগে রংপুরে ২ জনকে পিটিয়ে হত্যা

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

সারাদেশ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বাগপুর বাগেরহাট গ্রামে

2026-10-25T20:48:10+00:00
2026-10-25T20:48:10+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
অটোরিকশা চুরির অভিযোগে রংপুরে ২ জনকে পিটিয়ে হত্যা
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ পিএম 
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বাগপুর বাগেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের এনতাজ মিয়ার ছেলে রেজাউল ইসলাম ওরফে কানা (৫০) এবং কোলকোন্দ ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে ছাদেকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক সোহেল মিয়ার বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে মসজিদের মাইকে ‘চোর’ উল্লেখ করে তাদের নিবৃত করার আহ্বান জানানো হয়।

এ সময়, ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন। ধাওয়ার মুখে অটোরিকশা ফেলে পালানোর চেষ্টা করেন তারা। তবে কিছুদূর যাওয়ার পর তাদের আটক করে মারধরের মুখে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানে হয়েছে। ময়নাতদন্তের পর হাসপাতাল থেকে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তিদের বিরুদ্ধে আগে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   অটোরিকশা  চুরি  চোর  অভিযোগ  অপরাধ  রংপুর  হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: