পার্বতীপুরে শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মনোরঞ্জন রায় নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায়

2026-10-25T19:26:30+00:00
2026-10-25T19:27:22+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
জমি নিয়ে বিরোধ
পার্বতীপুরে শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:২৬ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৭:২৭ পিএম
পার্বতীপুর মডেল থানা। ছবি : সংগৃহীত
দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মনোরঞ্জন রায় নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আসাদুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

নিহত মনোরঞ্জন রায়ের বয়স ৫৫ বছর। তিনি চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে। চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়া মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা প্রয়াত আজিজুল মাস্টারের বাড়ির পাশের রাস্তার জমি নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান ও তার লোকজনের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। রোববার দুপুর আড়াইটার দিকে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে বিরোধ মীমাংসা কিংবা পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান শিক্ষক মনোরঞ্জন রায়। এ সময় আসাদুজ্জামান ও তার সহযোগীরা তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেছে পুলিশ। সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে পাশের একটি ধানক্ষেতে লুটিয়ে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পার্বতীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামানকে আটক করে।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ওই শিক্ষকের মৃত্যু হয়। ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   দিনাজপুর  পার্বতীপুর  জমি  বিরোধ  সরকারি প্রাথমিক বিদ্যালয়  শিক্ষক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: