প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে লুট করেছে নগদ টাকা ও

2026-10-25T18:50:12+00:00
2026-10-25T18:50:12+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৫০ পিএম 
উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। 

রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার ভোর রাতের দিকে ওই গ্রামের সৌদি প্রবাসী বাধন মোল্লা বাড়িতে প্রবেশ করে অস্ত্রধারী একদল ডাকাত। তারা জানালা দিয়ে প্রথমে বাঁধনের পিতা মাসুম মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে দরজা খুলতে বলে। দরজা খুললে পরে তাকে খুঁটির সাথে বেঁধে ঘর থেকে নগদ ৫ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা এসে তাকে খুঁটির সাথে বাঁধা অবস্থায় দেখে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ডাকাতির ঘটনায় একটু সন্দেহ আছে। কারণ মাসুম মোল্লার কাছে অনেকে টাকা পাবে। এই জন্য সে নাটক সাজিয়ে ডাকাতি বলার চেষ্টা করছে বলে সন্দেহ করছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   প্রবাসীর বাড়ি  ডাকাতি  লুট  নগদ টাকা  স্বর্ণালংকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: