টানা বন্ধের পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু

​বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আবারও পুরোদমে শুরু হয়েছে আমদানি-রফতানি

2026-10-25T18:43:22+00:00
2026-10-25T18:43:22+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
টানা বন্ধের পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু
​বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ পিএম 
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর। ছবি : সংগৃহীত
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আবারও পুরোদমে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। দীর্ঘ আট দিনের ছুটির পর বন্দর এলাকায় ফিরেছে চিরচেনা কর্মচাঞ্চল্য।

​রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য নিয়ে ট্রাক চলাচল শুরু হয় বলে জানিয়েছেন, বেনাপোল কাস্টম হাউজের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র।

এর আগে, গত ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির কারণে এই রুটে আমদানি-রফতানি টানা আট দিন বন্ধ ছিল। তবে বাণিজ্য বন্ধ থাকলেও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে কাস্টম্‌সের কিছু কার্যক্রম চালু ছিল। ছুটির মধ্যেও ১৮ ও ১৯ অক্টোবর বন্দর থেকে পণ্য খালাস, শুল্কায়ন এবং ভারতীয় খালি ট্রাকের ফিরে যাওয়ার প্রক্রিয়া স্বাভাবিক ছিল।

​শনিবার (২৪ অক্টোবর) সীমিত আকারে বাণিজ্য চালুর চেষ্টা করা হলেও সার্ভারজনিত সমস্যার কারণে তা বাধাগ্রস্ত হয়। ওই দিন ভারত থেকে ৬২ ট্রাক পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে ৩৬ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়েছিল বলে জানান, রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র।

দীর্ঘ ছুটির কারণে সীমান্তের উভয় পাশে কিছু ট্রাকজটের সৃষ্টি হয়েছিল। তবে রোববার সকাল থেকে বাণিজ্য পুরোদমে শুরু হওয়ায় এবং কাস্টমস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় সেই জট দ্রুত কমতে শুরু করেছে।

​বেনাপোল কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, ছুটির পর আজ সকাল থেকেই বন্দর ও কাস্টম হাউজের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দরে পণ্য লোড-আনলোডের জন্য প্রায় দুই হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগ দিয়েছেন। বর্তমানে ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং বন্দর-কাস্টম্‌সের কর্মকর্তারা পণ্য খালাস ত্বরান্বিত করতে ব্যস্ত সময় পার করছেন।

​বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্র্যাফিক) রুহুল আমিন জানান, ছুটির কারণে ছুটিতে থাকা সকল কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে যোগদান করেছেন। ব্যবসায়ীরা যাতে খুব দ্রুত ও সহজে বন্দর থেকে আমদানি করা পণ্য খালাস করে নিতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দর সচল হওয়ায় বেনাপোল বন্দরে এখন পুরোদমে গতি ফিরে এসেছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   শারদীয় দুর্গাপূজা  বেনাপোল  আমদানি-রফতানি  শুরু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: