প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৪১ পিএম
বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে আইজিপি। ছবি : সময়ের আলোদোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির । তিনি বলেন, পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের পর আমরা স্বাধীনভাবে চলতে পারি নাই। বৈষম্যের শিকার হয়েছি। ডিসেম্বরে আপা আসবে কি আসবে না, এসব গুজবে কান দিবেন না। ২০২৪ সালে জুলাই আন্দোলনে আমরা বৈষম্য দূর করেছি।
মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সবার সহযোগিতা চেয়ে আলী হোসেন ফকির আরও বলেন, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। কিশোর গ্যাং নির্মূলের ব্যাপারে আপনারা অবশ্যই পুলিশকে সহযোগিতা করবেন। ইউএনও এবং থানার ওসির নেতৃত্বে কিশোর গ্যাং প্রতিরোধে কমিটি করা হয়েছে। এ কমিটি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। আর বিশেষ অতিথির বক্তব্য দেন, খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফোরামের সভাপতি প্রদীপ বসুশন্তু।
সময়ের আলো/এনএন