কুড়িগ্রামে ট্রাকচাপায় নিহত ৫, ঘাতক চালক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহতের ঘটনায় মামলার আসামি ঘাতক ট্রাকচালক লুৎফর রহমানকে (৫০) গ্রেফতার করেছে এসআরবি জামালপুর-১৪ ও

2026-10-25T16:57:47+00:00
2026-10-25T16:58:05+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ট্রাকচাপায় নিহত ৫, ঘাতক চালক গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৪:৫৮ পিএম
ট্রাকচালক লুৎফর রহমান। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহতের ঘটনায় মামলার আসামি ঘাতক ট্রাকচালক লুৎফর রহমানকে (৫০) গ্রেফতার করেছে এসআরবি জামালপুর-১৪ ও পাবনা-১২ যৌথ টিম। 

শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পাবনা জেলা শহরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) কাওসার আলী।


পুলিশ জানায়, গ্রেফতার লুৎফর রহমান পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পাবনা জেলা শহরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পাবনা থেকে রৌমারী থানায় স্থানান্তর করা হয় তাকে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।


উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ঢাকা-রৌমারী মহাসড়কের শিবেরডাঙ্গী এলাকায় মালবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা লিপি (২৬), তার ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭), বোন শরীফা (৪২) এবং রাজিবপুর উপজেলার নজরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন শরীফার মেয়ে বৃষ্টি (২৫)।


দুর্ঘটনার পর ট্রাক ও ইজিবাইকের চালক পালিয়ে যান। ঘটনার দিন রাতেই নিহতদের পরিবারের পক্ষ থেকে দুই চালকের বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ করা হয়। এ ঘটনায় পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে এসআরবি জামালপুর-১৪। 


রৌমারী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, গ্রেফতার আসামি লুৎফর রহমানকে পাবনা থেকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কুড়িগ্রাম  ট্রাকচাপা  নিহত ৫  ঘাতক চালক গ্রেফতার  লুৎফর রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: