খুলনায় আপত্তিকর অবস্থায় জামায়াত নেতার ছেলে আটক

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরার এক জামায়াত নেতার ছেলে মমতাজির বিল্লাহ

2026-10-25T18:32:30+00:00
2026-10-25T18:32:30+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুলনায় আপত্তিকর অবস্থায় জামায়াত নেতার ছেলে আটক
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৩২ পিএম 
খুলনায় আপত্তিকর অবস্থায় জামায়াত নেতার ছেলে আটক। ছবি : সময়ের আলো
খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরার এক জামায়াত নেতার ছেলে মমতাজির বিল্লাহ (২৬)।

রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর রোডের একটি মেসে এ ঘটনা ঘটে।

আটক মমতাজির বিল্লাহ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ফারুকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর রোডের ৩২৫ নং বিল্ডিং এর চারতলায় একদল ব্যাচেলর যুবক মেসে ভাড়া থাকেন। রোববার বিকেলে মমতাজির বিল্লাহ এক তরুণীকে নিয়ে গোপনে মেসের একটি কক্ষে ঢোকেন। বিষয়টি মেসের অন্য ব্যাচেলর বাসিন্দাদের নজরে এলে তাদের সন্দেহ হয়। পরবর্তীতে অনৈতিক কর্মকাণ্ডের চিত্র নিশ্চিত হয়ে ওই মেসেরনিবাসীরা তাদের অবরুদ্ধ করে রাখেন এবং বিষয়টি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

ঘটনাটি মুহূর্তের মধ্যে জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ও সংবাদমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। খবর পেয়ে খালিশপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সংবাদকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে ঘরের ভেতর থেকে মমতাজির বিল্লাহ ও সাজিয়াকে হাতেনাতে আটক করে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   খুলনায  আপত্তিকর অবস্থায় আটক  জামায়াতে ইসলামী  নেতা  ছেলে  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: