ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

পাবনা প্রতিনিধি

সারাদেশ

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান সময় দিলে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী

2026-10-25T17:14:31+00:00
2026-10-25T17:17:55+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১৪ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৫:১৭ পিএম
সুজানগর সাতবাড়ীয়া কাঞ্চনপুর পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে পানিসম্পদমন্ত্রী। ছবি : সময়ের আলো
আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান সময় দিলে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনা সুজানগর সাতবাড়ীয়া কাঞ্চনপুর পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী সম্পূর্ণ সুবিধা পাবেন, মানে ৭ কোটি মানুষ সুবিধা পাবেন। এটা আমাদের মাস্টারমাইন্ড প্রকল্প এবং কঠিন চ্যালেঞ্জ। এই পদ্মা ব্যারেজ নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।

তিনি আরও বলেন, শুষ্ক মৌসুমে পানির অভাব দূর হবে, কৃষি জমিতে সেচ সুবিধা হবে। উৎপাদন হবে জলবিদ্যুৎ, বাড়বে নৌ-যোগাযোগ ও মৎস্য উন্নয়ন। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি সরবরাহ বাড়বে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য এড. শামসুল রহমান শিমুল বিশ্বাস, পাবনা- সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফ। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   পদ্মা ব্যারেজ  প্রথম পর্যায়ের উদ্বোধন  পানিসম্পদমন্ত্রী  পাবনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: