দেয়াল ধসে গৃহবধূ নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাটির ঘর ভাঙার সময় দেয়াল ধসে চাপা পড়ে আছিয়া আক্তার রিপা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।রোববার (২৫ অক্টোবর) সকাল

2026-10-25T17:56:21+00:00
2026-10-25T18:27:31+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
দেয়াল ধসে গৃহবধূ নিহত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৫৬ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৬:২৭ পিএম
কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। ছবি : সময়ের আলো
মাটির ঘর ভাঙার সময় দেয়াল ধসে চাপা পড়ে আছিয়া আক্তার রিপা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আছিয়া আক্তার রিপা ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের মেয়ে। এবং তিনি পোশাক শ্রমিক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নিজ ঘরে রান্না করছিলেন আছিয়া। এ সময় পাশের একটি মাটির ঘর ভাঙার কাজ করছিলেন সুলতান নামে এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, ঘর ভাঙার আগে পাশের ঘরের বাসিন্দাদের সতর্ক করা হয়নি। একপর্যায়ে ভাঙার সময় ঘরের একটি অংশ ধসে আছিয়ার রান্নাঘরের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর থেকে সুলতান পলাতক রয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, দেয়ালচাপায় নারীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ লেখা পর্যন্ত নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   মাটি ঘরের দেয়াল  ধস  নারী  পোশাক শ্রমিকের মৃত্যু  গাজীপুর  কালিয়াকৈর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: