ব্রাহ্মণবাড়িয়ায় চার্জার ও ৯ রাউন্ড গুলিসহ ডেকোরেশন শ্রমিক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে কসবা থানা পুলিশ।

2026-10-25T19:43:56+00:00
2026-10-25T19:43:56+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় চার্জার ও ৯ রাউন্ড গুলিসহ ডেকোরেশন শ্রমিক আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৩ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ায় চার্জার ও ৯ রাউন্ড গুলিসহ ডেকোরেশন শ্রমিক আটক। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে কসবা থানা পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে এবং পেশায় একজন ডেকোরেশন শ্রমিক।

কসবা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানের লাইটিংয়ের কাজ শেষ করে বিকেলে জয়নগর বাজারে যায়। ওই সময় ছুটিতে বাড়িতে আসা এবং চট্টগ্রামে আরআরএফ-এ কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য শামিমের হাতে একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি দেখতে পান।

মাহমুদুল হাসান সেগুলোর উৎস সম্পর্কে জানতে চাইলে শামিম জানায়, খিরনাল এলাকায় ডেকোরেশনের লাইটিংয়ের কাজ শেষে আসার পথে জয়নগর বাজারের পাশের রাস্তায় সে এগুলো কুড়িয়ে পেয়েছে। সন্দেহ হওয়ায় পুলিশ সদস্য মাহমুদুল হাসান কৌশলে শামিম মিয়াকে একটি দোকানে বসিয়ে রেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানান।

৯৯৯ থেকে কসবা থানা পুলিশকে অবহিত করা হলে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও কসবা থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত জয়নগর বাজারে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি জব্দ করে শামিম মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ছুটিতে থাকা এক পুলিশ সদস্যের সতর্কতায় ও জাতীয় জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক এবং গুলি ও চার্জার জব্দ করে। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  চার্জার  গুলি  শ্রমিক  আটক  সময়ের আলো  কসবা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: