পাঁচবিবিতে কোটি টাকার কষ্টিপাথরের ৩ মূর্তি উদ্ধার, আটক ২

​জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ ঘটনায়

2026-10-25T19:01:40+00:00
2026-10-25T19:01:40+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাঁচবিবিতে কোটি টাকার কষ্টিপাথরের ৩ মূর্তি উদ্ধার, আটক ২
​জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম 
পাঁচবিবিতে কোটি টাকার কষ্টিপাথরের ৩ মূর্তি উদ্ধার, আটক ২। ছবি : সময়ের আলো
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিগুলোর আনুমানিক মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। 

রোববার (২৫ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। 

আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের মৃত জগা মাহাতের ছেলে সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (৩৪)।  

​বিজিবি জানায়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) জানতে পারে, পাঁচবিবি উপজেলার বিভিন্ন পাচারকারী চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকটি কষ্টিপাথরের মূর্তি মজুত করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহলদল, পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।  

​অভিযানে প্রথমে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির ওজন যথাক্রমে ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম। পরে দ্বিতীয় অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। এগুলোর জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়। এবং উদ্ধার করা তিনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টিপাথরের মূর্তি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

সময়ের আলো/আতা
  বিষয়:   জয়পুরহাট  পাঁচবিবি  ভারত  পাচার  মজুত  প্রত্নতাত্ত্বিক নিদর্শন  কষ্টিপাথরের মূর্তি  বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: