৫ নভেম্বর থেকে মৌলভীবাজারে জেলা ইজতেমা শুরু

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলীগ জামাত বাংলাদেশ, মৌলভীবাজার জেলা মারকাজের উদ্যোগে এই ইজতেমার আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার

2026-10-25T19:00:54+00:00
2026-10-25T19:00:54+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
৫ নভেম্বর থেকে মৌলভীবাজারে জেলা ইজতেমা শুরু
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:০০ পিএম 
জেলা পুলিশ লাইন্সের সম্মুখে অবস্থিত নিজস্ব জায়গায় এই ইজতেমা অনুষ্ঠিত হবে। ছবি : সময়ের আলো
মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলীগ জামাত বাংলাদেশ, মৌলভীবাজার জেলা মারকাজের উদ্যোগে এই ইজতেমার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সের সম্মুখে অবস্থিত নিজস্ব জায়গায় এই ইজতেমা অনুষ্ঠিত হবে। 

ইজতেমার দাওয়াতনামায় উল্লেখ করা হয়, প্রায় ১০০ বছর আগে ভারতের দিল্লিস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ হতে হজরত মাওলানা ইলিয়াছ (রহ.) রাসুলুল্লাহ (সা.) ও সাহাবা (রা.)-এর তরীকার অনুসরণে দাওয়াতের এই মেহনত শুরু করেন। বর্তমানেও উক্ত নিজামুদ্দীন বিশ্ব মারকাজ মসজিদ হতে এই কাজ পরিচালনা করা হচ্ছে। সারা দুনিয়ার মানুষের মধ্যে দ্বীন ইসলাম মানার যোগ্যতা তৈরির লক্ষ্যেই বিশ্ব ইজতেমা ও জেলাভিত্তিক ইজতেমার আয়োজন করা হয়ে থাকে।

​তাবলীগ জামাত বাংলাদেশ, মৌলভীবাজারের আমীর মো. আব্দুল হাই এবং জেলা তাবলীগের সাথীরা উক্ত জেলা ইজতেমায় ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ৫ নভেম্বর  মৌলভীবাজার  জেলা ইজতেমা  শুরু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: