মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝরল নারীর প্রাণ

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক মোটর চালু করতে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফা খাতুন (৪৫) নামে নারীর মৃত্যু হয়েছে।রোববার (২৫ অক্টোবর)

2026-10-25T21:33:35+00:00
2026-10-25T21:33:35+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝরল নারীর প্রাণ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৩ পিএম 
মাইলমারী গ্রামের চকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক মোটর চালু করতে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফা খাতুন (৪৫) নামে নারীর মৃত্যু হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা খাতুন ওই গ্রামের ইন্তাদুল হকের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির টিউবওয়েলের কাছে কম্বল ধুতে যায় আলিফা খাতুন। এ সময় বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আলিফা খাতুনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বিদ্যুৎস্পৃষ্ট  ঝরল নারীর প্রাণ  মেহেরপুর  মেহেরপুর  গাংনী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: