কুড়িয়ে পাওয়া টাকা মাইকিং করে ফিরিয়ে দিলেন দুই শিক্ষার্থী

টাঙ্গাইল সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় পড়ে থাকা ৮০ হাজার টাকা কুড়িয়ে পেয়ে মাইকিং করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন দুই কলেজছাত্র ও

2026-10-25T21:07:14+00:00
2026-10-25T21:07:14+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুড়িয়ে পাওয়া টাকা মাইকিং করে ফিরিয়ে দিলেন দুই শিক্ষার্থী
টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:০৭ পিএম 
রাহাত ও সোহান সখীপুর উপজেলার মহানন্দপুর গ্রামের বাসিন্দা। ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় পড়ে থাকা ৮০ হাজার টাকা কুড়িয়ে পেয়ে মাইকিং করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন দুই কলেজছাত্র ও বন্ধু আবু রাহাত ও আবু সোহান। তাদের সততা ও মানবিকতার প্রশংসা করছেন স্থানীয়রা।


রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভুক্তভোগী আজিজুলের হাতে ৮০ হাজার টাকা তুলে দেন তারা।

রাহাত ও সোহান সখীপুর উপজেলার মহানন্দপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার পলাশতলী এলাকায় ঘুরতে যাওয়ার পথে বড়চওনা কালিহাতী সড়কে টাকাগুলো পড়ে থাকতে দেখেন তারা। পরে টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করতে উদ্যোগ নেন দুই বন্ধু। এ জন্য স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টাকার মালিকের সন্ধান করা হয়।

অন্যদিকে, টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন এর মালিক আজিজুল। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) পদে চাকরি করেন। টাকা হারানোর পর কালিহাতী ও সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সন্ধান শুরু করেন তিনি। একপর্যায়ে উপর্যুক্ত প্রমাণের ভিত্তিতে টাকার প্রকৃত মালিক হিসেবে আজিজুলকে শনাক্ত করা হয়। তার বাড়ি কালিহাতী উপজেলার সরিষাআটা গ্রামে।

হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন আজিজুল। অন্যদিকে, টাকার প্রতি লোভ না করে প্রকৃত মালিককে খুঁজে বের করে তা ফিরিয়ে দেওয়ায় দুই বন্ধুর প্রশংসা করছেন স্থানীয়রা। তাদের মতে, এমন সততা ও মানবিকতার দৃষ্টান্ত সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কুড়িয়ে পাওয়া টাকা  মাইকিং  দুই শিক্ষার্থী  টাঙ্গাইল  সখীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: