আদমদীঘিতে ১০ বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে ৩ হাজার মানুষ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘিতে প্রায় ১০ বছর আগে কার্পেটিং করা কাশিমালা সড়কটি এখন বেহাল। উঠে গেছে পিচঢালাই, তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত।

2026-10-26T09:34:22+00:00
2026-10-26T09:34:22+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
আদমদীঘিতে ১০ বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগে ৩ হাজার মানুষ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩৪ এএম 
কাশিমালার বেহাল সড়ক। ছবি : সময়ের আলো
বগুড়ার আদমদীঘিতে প্রায় ১০ বছর আগে কার্পেটিং করা কাশিমালা সড়কটি এখন বেহাল। উঠে গেছে পিচঢালাই, তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি রোগী পরিবহণেও দেখা দিচ্ছে সমস্যা। বর্ষার আগেই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসী।

উপজেলা সদর ইউনিয়নের কাশিমালা গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও মৎস্য খামার। আদমদীঘি রেলওয়ে স্টেশন-কদমা সড়কের কাশিমালা বটতলী ব্রিজ থেকে বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও গ্রামে যাতায়াতের আধা কিলোমিটারের বেশি দীর্ঘ এই সড়কটি এলাকাবাসীর চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

গ্রামবাসী জানান, কার্পেটিংয়ের পর থেকে সড়কটির কোনো ধরনের মেরামত বা সংস্কার করা হয়নি। দীর্ঘদিনের অবহেলায় বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গেছে এবং তৈরি হয়েছে অসংখ্য গর্ত। ফলে সড়কটি দিয়ে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। সাধারণ মানুষকেও চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।


সড়কটির বেহাল অবস্থার কারণে জরুরি রোগী হাসপাতালে নেওয়া, কৃষকদের উৎপাদিত ফসল হাটবাজারে পরিবহন এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

কাশিমালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, আমজাদ হোসেন ও ইউপি সদস্য কোরবান আলীসহ স্থানীয়রা জানান, বর্ষার আগেই সড়কটি মেরামত ও সংস্কার করা জরুরি। দ্রুত উদ্যোগ নেওয়া না হলে সড়ক দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে যেতে পারে। এ অবস্থায় সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

এ বিষয়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে তার এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ চলছে। ইতোমধ্যে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং সড়ক পাকাকরণের জন্য বরাদ্দ পাওয়া গেছে। এসব কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, কাশিমালার সড়কটিও নতুন করে পাকা করা হবে। আগামী পাঁচ বছরে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলায় ব্যাপক উন্নয়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   বগুড়া  আদমদীঘি  সংস্কার  সড়ক  দুর্ভোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: