সনি র‍্যাংগসের এমডিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

জাতীয়

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় সনি র‍্যাংগস ইলেট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেন ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বিনাস হোসেনসহ তিনজনের

2026-02-16T17:41:26+00:00
2026-02-16T17:41:26+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সনি র‍্যাংগসের এমডিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম 
ফাইল ছবি
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় সনি র‍্যাংগস ইলেট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেন ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বিনাস হোসেনসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এ ছাড়া, আদালত ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এদিন দুদকের উপসহকারী পরিচালক মো. আল আমিন এ আবেদন করেন। 

Advertisement

আবেদনে বলা হয়, একরাম হোসেন, বিনাস হোসেন ও সাচিমি ওগাওয়ারা হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মাধ্যমে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। বিষয়টি অনুসন্ধানাধীন। 

আবেদনে আরও বলা হয়, গোপন অনুসন্ধান ও প্রাপ্ত অভিযোগে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এ ছাড়া, অবৈধভাবে অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা চলছে বলে তথ্য পাওয়া গেছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান, সম্পদ হস্তান্তর রোধ এবং অপরাধের আলামত সংরক্ষণের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   সনি র‍্যাংগস  এমডিসহ তিনজন  দেশত্যাগে নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: