বগুড়া-৩ আসনে ইসলামী আন্দোলন ও জাপা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থীর মধ্যে দুজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।নির্বাচনি ফলাফলে প্রয়োজনীয়

2026-02-16T22:47:09+00:00
2026-02-16T22:47:09+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বগুড়া-৩ আসনে ইসলামী আন্দোলন ও জাপা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ পিএম 
(বাম থেকে) জাপার প্রার্থী শাহিনুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী শাহজাহান আলী। ছবি : সংগৃহীত
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থীর মধ্যে দুজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনি ফলাফলে প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় ওই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

জামানত হারানো প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী শাহজাহান আলী তালুকদার। তিনি হাতপাখা প্রতীকে পেয়েছেন এক হাজার ৭৭১ ভোট। অপরজন জাতীয় পার্টি-এর মনোনীত প্রার্থী শাহিনুল ইসলাম, লাঙল প্রতীকে পেয়েছেন এক হাজার ৪৭৫ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনের নিয়মানুযায়ী কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।


বগুড়া-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮১ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৪৩ হাজার ৭৯৪ জন। বাতিল ভোটের সংখ্যা ৪ হাজার ১৯৮টি। ভোট পড়ার শতকরা হার ৭৩. ১০ শতাংশ।

উল্লেখ্য, এবারে বগুড়া-৩ আসনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্য পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদার এক লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নূর মোহাম্মাদ আবু তাহের পেয়েছেন এক লাখ ১১ হাজার ২৬ ভোট।


এফআর
  বিষয়:   বগুড়া-৩  ইসলামী আন্দোলন  জাপা  প্রার্থী  জামানত বাজেয়াপ্ত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: