সংসদীয় দলের সভা : সরকারি গাড়ি ও প্লট নেবেন না বিএনপির এমপিরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি সংসদ সদস্য কেউ শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বলে সিদ্ধান্ত

2026-02-17T11:55:29+00:00
2026-02-17T11:55:29+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
সংসদীয় দলের সভা : সরকারি গাড়ি ও প্লট নেবেন না বিএনপির এমপিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ৭৩)
সংগৃহীত ছবি
বিএনপির সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি সংসদ সদস্য কেউ শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।

সভায় তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।


এর আগে মঙ্গলবার সকালে সংসদীয় দলের সভা ডাকার তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় দলের এ সভায় সংসদ নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   সংসদ  সরকারি  গাড়ি  প্লট  বিএনপি  এমপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: