মন্ত্রিসভার ৫০ সদস্যকে নিরাপত্তা দিতে চিঠি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে আগাম পদক্ষেপ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সম্ভাব্য

2026-02-17T12:37:29+00:00
2026-02-17T12:37:29+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
জাতীয়
মন্ত্রিসভার ৫০ সদস্যকে নিরাপত্তা দিতে চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৭ পিএম 
প্রতীকী ছবি
নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে আগাম পদক্ষেপ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সম্ভাব্য ৫০ জন মন্ত্রীর জন্য সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, প্রাথমিকভাবে ৫০ সদস্যের একটি মন্ত্রিসভা ধরে প্রস্তুতি রাখা হয়েছে। তবে রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিসভার আকার কিছুটা ছোট হতে পারে কিংবা পূর্ণ ৫০ সদস্য নিয়েও গঠিত হতে পারে। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রেক্ষাপটে এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

চিঠির অনুলিপি পাঠানো হয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনার এবং ডিএমপির উপ-কমিশনার বরাবর।

নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শপথ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে সংসদ এলাকা ও আশপাশে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের চলাচল, বাসস্থান ও অনুষ্ঠানস্থলে অবস্থান-সব ক্ষেত্রেই বিশেষ নিরাপত্তা পরিকল্পনা কার্যকর থাকবে।

এএডি/


  বিষয়:   মন্ত্রিসভা  সদস্য  নিরাপত্তা  চিঠি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: