চাঁদপুরের মতলব উত্তরে কাফনের কাপড় পাঠিয়ে মফিজুল ইসলাম মুন্না ঢালী নামে একজন প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। তিনি এখলাছপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মফিজুল ইসলামের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা ও পলিথিনে মোড়ানো কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে।
ভুক্তভোগী মফিজুল ইসলাম মুন্না জানান, সোমবার রাত সাড়ে ১১টার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দুটি চকলেট বোমা ও দাফনের কাপড় উদ্ধার করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল ‘একজন সৈনিকই যথেষ্ট’।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।
তিনি আরও বলেন, ঘটনার পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/আআ