ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে। তবে, তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্রমতে, মঙ্গলবার সকালের দিকে বিএনপির এই নেতাকে সংসদ সচিবালয় থেকে মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয়েছে।
উল্লেখ্য, আব্দুল মঈন খান ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন, তাদের ইতোমধ্যে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। রাষ্ট্রপতির উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠান পরিচালিত হবে।
/ইউএমএইচ