বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন অনিন্দ্য ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিতকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায়

2026-02-17T13:14:18+00:00
2026-02-17T13:14:18+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন অনিন্দ্য ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৪ পিএম 
অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিতকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথগ্রহণ করানো হয়েছে। একই দিনে বিকেলে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন।

১৯৭৫ সালের ২৪ আগস্ট যশোর জেলার এক প্রখ্যাত পরিবারে জন্ম নেওয়া অনিন্দ্য ইসলাম অমিতের পিতা তরিকুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী। শিক্ষাজীবন শুরু ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে, যেখানে তিনি ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচএসসি পাশ করেন।
আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে বিএসসি (১৯৯৬) এবং এমএসসি (১৯৯৭) ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবনে তিনি শুধুমাত্র পড়াশোনা নয়, বরং বিতর্ক ও নেতৃত্বেও সক্রিয় ছিলেন; ফজলুল হক হলে টিভি বিতর্ক প্রতিযোগিতায় নেতৃত্ব প্রদানের মাধ্যমে অনিন্দ্য ইসলাম অমিত প্রমাণ করেছেন তার নেতৃত্বগুণ।

রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অমিতের এই অভিজ্ঞতা দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে নতুন দিকনির্দেশনা যোগ করবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রিসভার অংশ হিসেবে তার দায়িত্ব গ্রহণে বাংলাদেশের আকাশসীমা ও পর্যটন খাতের আধুনিকীকরণে কার্যকরী উদ্যোগ নেওয়ার প্রত্যাশা জাগেছে।

এএডি/


  বিষয়:   বিমান  পর্যটন  মন্ত্রণালয়  দায়িত্ব  অনিন্দ্য ইসলাম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: