রিকশায় চড়ে শপথ নিতে সংসদ ভবনে হানজালা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শপথ নিতে রিকশায় চড়ে এসেছেন মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা।মঙ্গলবার (১৭

2026-02-17T13:22:09+00:00
2026-02-17T13:30:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
রিকশায় চড়ে শপথ নিতে সংসদ ভবনে হানজালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২২ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ১:৩০ পিএম  (ভিজিট : ৮৯)
সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ছবি : সংগৃহীত
শপথ নিতে রিকশায় চড়ে এসেছেন মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় শপথ নিতে রাজধানীর সংসদ ভবন এলাকায় রিকশাযোগে প্রবেশ করেন তিনি।
আরও পড়ুন

নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা এহসানুল হক।

বেলা পৌনে ১২টার দিকে হানজালা রাজধানীর সংসদ ভবন এলাকায় পৌঁছান এবং শপথ গ্রহণ করেন। রিকশা দিয়ে সংসদ ভবনে প্রবেশের এই দৃশ্য রাজনৈতিক মহলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এ নির্বাচনে হানজালা মোট ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট। মাদারীপুর-১ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখেরও বেশি।

এর মাধ্যমে হানজালা শুধু নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেননি, বরং সাধারণ মানুষ এবং প্রথাগত রাজনৈতিক শোভা-রীতি থেকে আলাদা, স্বতন্ত্রতার প্রতীক হয়ে উঠেছেন।

এএডি/


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: