‘বিএনপি সিদ্ধান্ত না বদলালে আন্দোলনের হুমকি’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্তে বিএনপির বিরুদ্ধে এবার সরব হয়েছেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবির নেতা আবু

2026-02-17T14:07:36+00:00
2026-02-17T14:09:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘বিএনপি সিদ্ধান্ত না বদলালে আন্দোলনের হুমকি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৭ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ২:০৯ পিএম
ডাকসুর ভিপি ও ছাত্রশিবির নেতা আবু সাদেক কায়েম। ছবি: সংগৃহীত
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্তে বিএনপির বিরুদ্ধে এবার সরব হয়েছেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবির নেতা আবু সাদেক কায়েম। তিনি দলটির অবস্থানকে ‘জনরায়ের প্রতি অবজ্ঞা’ হিসেবে উল্লেখ করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদেক কায়েম বলেন, গণভোটে পাওয়া জনসমর্থনকে উপেক্ষা করে বিএনপি সংস্কার পরিষদে অংশ নিচ্ছে না। তার ভাষায়, এই সিদ্ধান্তের মাধ্যমে দলটি সংস্কারবিরোধী অবস্থান স্পষ্ট করেছে।
আরও পড়ুন

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির এই অবস্থান দেশের বিদ্যমান ‘ফ্যাসিবাদী কাঠামো’ টিকিয়ে রাখার ইঙ্গিত বহন করে। দলটি সিদ্ধান্ত পরিবর্তন না করলে ‘জুলাই প্রজন্ম’ রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবিধান সংস্কার পরিষদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন বিতর্ক তুঙ্গে, তখন বিভিন্ন পক্ষ থেকে আসা এমন বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএডি/


  বিষয়:   বিএনপি  সিদ্ধান্ত  আন্দোলন  ডাকসুর ভিপি  ছাত্রশিবির নেতা  আবু সাদেক কায়েম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: