ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ অনুষ্ঠানে শেষ মুহূর্তে প্রবেশ করেন বিএনপি থেকে নবনির্বাচিত চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এসময় তিনি দৌড়ে এসে লাফ দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।
এদিন সংসদ সচিবালয়ে বিএনপির নির্বাচিত সব সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনো এটাকে ধারণ করা হয়নি।
তিনি আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য কে, কে শপথ নেওয়াবেন, সেটার বিধান করতে হবে। এ ফরমটি সংবিধানে নেই। ফরমটি তৃতীয় তফসিলে আছে।
সালাহউদ্দিন আহমদ দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানাচ্ছেন বলে জানানো হয়। এদিকে, বিষয়টি নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান।
জামায়াতের এ নেতা বলেন, যে কারণ দেখিয়ে তারা শপথ নেননি, তা সম্পূর্ণ অযৌক্তিক।
তিনি বলেন, যিনি আমাদের সংসদে সংসদ সদস্যদের শপথ পড়াবেন, তিনিই সংস্কার পরিষদের শপথ পাঠ করাবেন। যে যুক্তি তারা (বিএনপি) দিয়েছে, তা খোড়া যুক্তি। আহ্বান করবো আর যেন বিলম্ব না করা হয় বলে জানান তিনি।
/ইউএমএইচ