গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন

2026-02-17T14:38:46+00:00
2026-02-17T14:38:46+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৮ পিএম 
হাইকোর্ট। ছবি : সংগৃহীত
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিটটি করেন। রিটে গণভোটের আয়োজন, প্রক্রিয়া ও ফল ঘোষণার আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Advertisement
আরও পড়ুন

আইনজীবী তৌহিদের আবেদনে গণভোট পরিচালনার সাংবিধানিক বৈধতা এবং ফলাফল ঘোষণার প্রক্রিয়া পর্যালোচনার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ফলাফলের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে আদালত কবে শুনানি করবেন, তা শিগগিরই জানা যেতে পারে। বিষয়টি এখন বিচারিক প্রক্রিয়ার আওতায় যাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এএডি/
  বিষয়:   গণভোট  ফল  বাতিল  হাইকোর্ট  রিট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: