অবশ্যই দেশে থাকব : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দায়িত্বের মেয়াদ শেষ হলেও দেশ ছাড়ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)

2026-02-17T14:45:36+00:00
2026-02-17T14:45:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
অবশ্যই দেশে থাকব : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৫ পিএম 
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
দায়িত্বের মেয়াদ শেষ হলেও দেশ ছাড়ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বিদায়ী সভায় তিনি এ কথা বলেন।

বিদায়ী বক্তব্যে তিনি সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনকে ‘নির্ভেজাল, উৎসবমুখর ও গ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। তার দাবি, ভোটের দিন বড় ধরনের কোনো সহিংসতা বা ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। কুলাউড়ায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটার চেষ্টা হলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের পরিস্থিতি ছিল ভঙ্গুর; তবে এখন তা অনেকটাই স্থিতিশীল। চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, আগামীতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যাবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্তে সাধারণ মানুষের কিছুটা স্বস্তি এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

এএডি/


  বিষয়:   স্বরাষ্ট্র উপদেষ্টা  লেফটেন্যান্ট জেনারেল  জাহাঙ্গীর আলম চৌধুরী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: