একাই শপথ নিলেন জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে একা শপথ নিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ আসনের

2026-02-17T15:28:52+00:00
2026-02-17T15:28:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
একাই শপথ নিলেন জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম 
জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত
সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে একা শপথ নিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি।

নির্বাচনে গণসংহতির আর কেউ জয়ী না হওয়ায় দলটির পক্ষ থেকে একমাত্র সংসদ সদস্য হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পৌনে ১টার দিকে তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, স্বতন্ত্র প্রার্থী সাতটি, জাতীয় নাগরিক পার্টি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   নির্বাচন  জাতীয় সংসদ  জোনায়েদ সাকি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: